Logo

রাত থেকে টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৩
রাত থেকে টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনের কাজের কারণে বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে পিজিসিএল জানায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কাজের জন্য ১০ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর ফলে বগুড়া শহর ও সংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সংকটে পড়বেন। আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের পাশাপাশি শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনেও এর প্রভাব পড়বে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD