ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার মীর শাহে আলমের গাড়ি

বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে সিমেন্টবোঝাই একটি ট্রাকের ধাক্কা লেগেছে। এতে গাড়িটির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোকামতলা ট্রাফিক পুলিশের পরিদর্শক একেএম বানিউল আনাম জানান, প্রতিমন্ত্রীর গাড়িটি শিবগঞ্জ উপজেলা সদর থেকে তার গ্রামের বাড়ি বেতগাড়ির দিকে যাচ্ছিল। পথে সেবা ট্রেডার্সের সামনে পৌঁছালে সিমেন্টবোঝাই ট্রাকটি সিমেন্ট নামানোর পর সাইড করতে গিয়ে গাড়িটিতে ধাক্কা দেয়। এতে গাড়িটির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার সময় ট্রাকের চালক গাড়িতে ছিলেন না। চালকের সহকারী শাকিল ট্রাকটি চালাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি হেফাজতে নেয় এবং শাকিলকে আটক করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন জানান, পরে ট্রাক ও চালক মো. শাহীনের লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় কোনো ক্ষতিপূরণ নেওয়া হয়নি।








