Logo

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
পত্নীতলা, নওগাঁ
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২৮
নওগাঁয় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল রাউতাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সাফিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে মধুইল রাউতাড়া গ্রামের শিয়াল দিঘি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত সাফিন ওই গ্রামের সোহাগের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাফিন তার মায়ের সঙ্গে বাড়ির কাছের শিয়াল দিঘি পুকুরের পাশে ছিল। এ সময় তার মা পুকুরের পাড়ে বসে তরকারি কাটছিলেন। পুকুরে কয়েকজন গোসলও করছিলেন। একপর্যায়ে মায়ের অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামবাসীর সহায়তায় পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দুপুর আনুমানিক ১২টার দিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাসনিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক শিশু সাফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD