Logo

সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগের ৬ কর্মী আটক

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৫১
সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগের ৬ কর্মী আটক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার ফৌজদারহাট লিংক রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন—রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD