Logo

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি মাহবুব আলম

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২২:২৯
ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি মাহবুব আলম
ছবি: সংগৃহীত

রাজশাহীর একটি ফ্ল্যাটের দরজা দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযান চালায় পুলিশ। পরে চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমকে এক নারীসহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। সাবেক ওই পুলিশ কর্মকর্তা ওই নারীকে তার স্ত্রী বলে দাবি করলেও দাবির পক্ষে কোনো কাবিননামা দেখাতে পারেননি।

বিজ্ঞাপন

এদিকে ফ্ল্যাটের বাইরে অবস্থান নেওয়া আন্নি আক্তার নামে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। তার দাবি, মাহবুব আলম তার ষষ্ঠ স্বামী।

তবে আন্নি আক্তার কোনো অভিযোগ না করায় দুপুরের দিকে সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছিলেন আন্নি। তবে পরে তিনি কোনো অভিযোগ করেননি। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ছুটিতে থাকায় থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, স্ত্রী আন্নি আক্তার অভিযোগ না করায় এবং কারও আপত্তি না থাকায় মাহবুব আলমকে আটক করা হয়নি।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। মাহবুব আলমের কোনো ছুটি নেই এবং কাউকে জানিয়েও তিনি রাজশিয়ায় যাননি। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাও অপরাধ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, মাহবুব আলম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত থাকলেও নওগাঁ জেলা পুলিশে কর্মরত। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা বিভাগীয় ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মাহবুব আলমের কথিত পালিত মেয়ের নামে নাদের হাজির মোড়ের ওই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া। সেখানে তার মেয়ে ও জামাই থাকেন। তবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে ওই ফ্ল্যাটে মাহবুব আলম ও এক নারী অবস্থান করছিলেন।

‎ওই নারী সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে মাহবুব আলম দাবি করেন, ওই নারী তার স্ত্রী। এ দাবির পক্ষে তিনি কোনও কাবিননামা দেখাতে পারেননি।

অন্যদিকে ফ্ল্যাটের দরজার বাইরে অবস্থান নেওয়া আন্নি আক্তার নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেন। মাহবুবের দাবি, আন্নিকে চার দিন আগে তিনি তালাক দিয়েছেন।

বিজ্ঞাপন

নওগাঁর বাসিন্দা আন্নি আক্তার একজন নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা। তার অভিযোগ, চলতি বছরের শুরুতে মাহবুব আলম তাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন, মাহবুব যে জেলায় যান, সেখানেই বিয়ে করেন এবং একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে।

আন্নি বলেন, রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় মাহবুবের নিজস্ব একটি ফ্ল্যাট রয়েছে। এর আগেও সেখানে ওই নারীকে মাহবুবের সঙ্গে দুই দিন পেয়েছি। তখন সামাজিক ও পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে বিষয়টি প্রকাশ করিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD