খুলনা রেঞ্জের দায়িত্বে এলেন ডিআইজি রেজাউল করিম

খুলনা রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রেজাউল করিম। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন্স) পদে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে খুলনা রেঞ্জে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।
রেজাউল করিম ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। গাজীপুরের জয়দেবপুর উপজেলার বাসিন্দা এই কর্মকর্তা পুলিশ সদর দপ্তরে অপারেশন্স শাখার দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় এবং বিভিন্ন ইউনিটের মধ্যে যোগাযোগ রক্ষার কাজে যুক্ত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ সূত্র জানায়, কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সাবেক আইজিপির স্টাফ অফিসার, মৌলভীবাজারের পুলিশ সুপার, এআইজি প্রশাসন, অতিরিক্ত ডিআইজি লজিস্টিক এবং স্পেশাল ক্রাইম ইউনিটে দায়িত্ব পালন করেন।
ডিআইজি (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে পুলিশি কার্যক্রম স্বাভাবিক করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয়ের কাজে তিনি যুক্ত ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ সদর দপ্তরের অপারেশন কন্ট্রোল রুম থেকে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সমন্বয় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত ন্যাশনাল অপারেশন্স মনিটরিং সেন্টারের কার্যক্রমেও তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
রেজাউল করিমের নতুন দায়িত্বের মধ্য দিয়ে খুলনা রেঞ্জের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় নতুন নেতৃত্ব যুক্ত হলো। পুলিশ বাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে মাঠপর্যায়ের ব্যবস্থাপনা ও অপারেশন সমন্বয়ে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।








