Logo

ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করলেন নারী পুলিশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১৭
ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করলেন নারী পুলিশ
ছবি: সংগৃহীত

হারিকেন ওটিসের তাণ্ডবে বিধ্বস্ত মেক্সিকোর আকাপুলকোতে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে গিয়ে চার মাস বয়সী এক ক্ষুধার্ত শিশুকে নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করেছিলেন এক নারী পুলিশ কর্মকর্তা। শিশুটির মাকে সহায়তা করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা ওই পুলিশ কর্মকর্তার কাজ এবার স্বীকৃতি পেয়েছে পদোন্নতির মাধ্যমে।

বিজ্ঞাপন

ওই পুলিশ কর্মকর্তার নাম আরিজবেথ ডিওনিসিও অ্যামব্রোসিও। ৩৩ বছর বয়সী এই কর্মকর্তা মেক্সিকো সিটির পুলিশ বাহিনীর জোরোস টাস্ক ফোর্সের সদস্য হিসেবে আকাপুলকোতে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে দায়িত্ব পালন করছিলেন।

গত ২৫ অক্টোবর ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেন ওটিস আকাপুলকোতে আঘাত হানার পর ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম চালানোর সময় ডিওনিসিও দেখতে পান, চার মাস বয়সী একটি শিশু দীর্ঘ সময় ধরে খাবার না পেয়ে ক্ষুধায় কাঁদছে। শিশুটির মা নিজেও তখন তাকে বুকের দুধ খাওয়াতে পারছিলেন না।

পরিস্থিতি বুঝে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন ডিওনিসিও। এরপর তার অনুমতি নিয়ে নিজের বুকের দুধ খাওয়ান শিশুটিকে। এতে কিছুক্ষণের মধ্যেই শান্ত হয় শিশুটি।

বিজ্ঞাপন

ঘটনাটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপকভাবে আলোচিত হয়। ছবিতে দেখা যায়, উদ্ধারকাজের পোশাক পরা ওই নারী পুলিশ কর্মকর্তা শিশুটিকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়াচ্ছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এক বছর বয়সী সন্তানের মা ডিওনিসিওর এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে পদোন্নতি দেওয়া হয়েছে। ‘পোলিসিয়া প্রিমেরো’ পদ থেকে তাকে উন্নীত করে ‘সাব-অফিসিয়াল’ করা হয়েছে।

বিজ্ঞাপন

মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রী পাবলো ভাজকুয়েজ কামাচো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডিওনিসিওর পদোন্নতির বিষয়টি জানান।

তিনি বলেন, নাগরিকদের সেবার ব্রত এবং মেক্সিকো সিটির নাগরিক নিরাপত্তা মন্ত্রণালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আকাপুলকোতে একটি শিশুর জীবন রক্ষায় ভূমিকা রাখা আরিজবেথ ডিওনিসিও অ্যামব্রোসিওকে পদোন্নতি দেওয়া হয়েছে। তার এই কাজ সবার জন্য মানবিকতার এক অনন্য উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।

পদোন্নতির পর ডিওনিসিও বলেন, প্রয়োজনের মুহূর্তে শিশুটি ও তার মাকে সহায়তা করতে পেরে তিনি আনন্দিত। নিজের কাজকে অবশ্য অবশ্যই বড় কিছু মনে করেন না তিনি।

বিজ্ঞাপন

ডিওনিসিও বলেন, আমি খুব সামান্যই করেছি, আমরা আরও সহায়তা করতে পারি। যদি সম্ভব হতো, তবে আমি শিশুটিকে দেখতে আবার সেখানে ফিরে যেতাম।

এর আগে সাংবাদিকদের ডিওনিসিও জানিয়েছিলেন, কান্নারত ও ক্ষুধার্ত একটি শিশুকে ওই অবস্থায় দেখে তার খুব খারাপ লেগেছিল। শিশুটির অসহায়ত্ব তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। একই সঙ্গে তিনি নিজেও একজন মা হওয়ায় এমন দৃশ্য তাকে আরও বেশি আবেগতাড়িত করেছিল বলে জানান।

হারিকেনের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম চালানোর সময় একজন পুলিশ কর্মকর্তার এমন উদ্যোগ শুধু শিশুটিকে তাৎক্ষণিকভাবে স্বস্তি দেয়নি, বরং দুর্যোগের কঠিন মুহূর্তে মানবিক সহমর্মিতার একটি স্মরণীয় উদাহরণও তৈরি করেছে।

বিজ্ঞাপন

সূত্র: মেক্সিকো নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD