যুক্তরাষ্ট্রে মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের টেক্সাস ইউনিটের বলে জানা গেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর টেক্সাস ইউনিট জানিয়েছে, টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি যুদ্ধবিমান ওই দিন মিশিগানের ট্রাভার্সি শহরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন সিরিজের।
বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ার আগেই পাইলট ইজেকশনের মাধ্যমে বের হয়ে যেতে সক্ষম হন। ফলে বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় পাইলট নিরাপদে বের হয়ে যান। শহরের যে এলাকায় যুদ্ধবিমানটি গিয়ে পড়ে, সেখান থেকেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, তা জানতে শিগগিরই তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই বিস্তারিতভাবে জানা যাবে।
এয়ার ন্যাশনাল গার্ড হলো মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ রিজার্ভ বিভাগ। এই বিভাগের বিমান ও সেনাসদস্যদের অন্যতম প্রধান দায়িত্ব হলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা।
মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মিশিগানের দু’জন প্রতিনিধি আছেন। তাদের একজন গ্রে পিটার্স সাংবাদিকদের জানিয়েছেন, তারা সার্বিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং এ দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সাংগ্রহ করছেন।
বিজ্ঞাপন
সূত্র : এএফপি








