Logo

কুষ্টিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর ৪ দিন পর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩৪
কুষ্টিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীর ৪ দিন পর মৃত্যু
প্রতীকী ছবি

প্রথমে অপহরন। এরপর ৪ জনের সংঘবদ্ধ দল ২ ঘন্টা ধরে চালালো পাশবিক নির্যাতন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে দেওয়া হলো বাড়ির পাশের এক নির্জন মোড়ে। সেখান থেকেই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার রাত আড়াইটার দিকে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

পাশবিক নির্যাতনের অভিযোগে এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকায়। নিহত তরুণীর নাম তমা খাতুন (২০)। তিনি ওই এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোলাপনগর বাজারের একটি পার্লার থেকে সাজগোজ করে নিজ বাড়ি ফকিরাবাদ বখশীপাড়ার দিকে ফিরছিলেন তমা খাতুন। পথে একটি মোটরসাইকেল তার চলার পথ আটকে দেয়। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের ধারণা, তাকে কোনো অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে আনুমানিক চার থেকে পাঁচজনের একটি সংঘবদ্ধ দল ধর্ষণ ও পাশবিক নির্যাতন চালায়। নির্যাতনের পর রাত ১২টার দিকে বখশীপাড়ার একটি নির্জন মোড়ে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা রাত সাড়ে ১২টার পর ওই তরুণীকে উদ্ধার করেন। পরে রাত ১টার দিকে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ ১৯ সেপ্টেম্বর শনিবার রাত আড়াইটার দিকে তমা খাতুনের মৃত্যু হয়।

এ ঘটনায় অপহরণের পরদিন নিহতের মা কাজলী খাতুন বাদী হয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে গোলাপনগর এলাকার আবু বক্করের সঙ্গে তমা খাতুনের বিয়ে হয়। তবে প্রায় দেড় মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তমাকে অপহরণ এবং পরে তার ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় সাবেক স্বামী আবু বক্করের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ আবু বক্করকে হেফাজতে নিয়েছে।

নিহত তমার মামাতো ভাই যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, তমা অত্যান্ত ভালো একটা মেয়ে। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর গোলাপনগর বাজার থেকে তাকে অপহরণ করা হয়। ৪ জনের সংঘবদ্ধ একটি দল উপযুপরি ধর্ষন শেষে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে দেয় বাড়ির পাশের একটি নির্জন মোড়ে। ৪ দিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা গেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত রকিবুল ইসলাম, জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে নিহত তমার সাবেক স্বামী আবু বক্কর কে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞেসাবাদ চলছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD