Logo

বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১ আহত ১০ জন

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৪
বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১ আহত ১০ জন
ছবি প্রতিনিধি।

বরিশাল-বানারীপাড়া সড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সড়কের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।

বিজ্ঞাপন

নিহত আব্দুল মালেক (৫৫) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওসি রফিকুল বলেন, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের অনেককে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ওসি বলেন, পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার কাজ শুরু করে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD