বাড়ির পাশে খেলতে গিয়ে ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু

পাবনার সাঁথিয়ায় বাড়ির পাশে বাগানে খেলতে গিয়ে ভিমরুলের আক্রমণে রোহান হোসেন (৩) ও আরাফাত হোসেন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাঁচাতে গিয়ে এক নারীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
নিহত রোহান হোসেন উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ি গ্রামের নয়ন হোসেনের ছেলে। আরাফাত হোসেন একই এলাকার সুজন হোসেনের ছেলে।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রোহান ও আরাফাত বাড়ির পাশের একটি বাগানে খেলছিল। খেলার একপর্যায়ে তারা ভিমরুলের মাটির বাসায় পাটকাঠি দিয়ে আঘাত করে। এতে বাসা থেকে বিপুলসংখ্যক ভিমরুল বের হয়ে দুই শিশুর ওপর ঝাঁপিয়ে পড়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিশু দুটির চিৎকার শুনে পাশে থাকা আরেক শিশুর মা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। এ সময় ভিমরুলের দল তাকেও আক্রমণ করে। পরে ওই নারী কোনোভাবে দুই শিশুকে নিয়ে নিরাপদ স্থানে সরে যান।
বিজ্ঞাপন
ভিমরুলের আক্রমণে গুরুতর আহত অবস্থায় রোহান ও আরাফাতকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই শিশুর মৃত্যু হয়।
এদিকে, দুই শিশুকে উদ্ধার করতে গিয়ে আহত ওই নারীও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন








