Logo

হঠাৎ ফুলবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১ অক্টোবর, ২০২৬, ১৪:৫২
হঠাৎ ফুলবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ, চিকিৎসাসেবা কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং ব্যবস্থাপনা ও পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান জেলা সিভিল সার্জন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন অংশ পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি আশপাশের পরিবেশও পর্যবেক্ষণ করেন তিনি। সার্বিক পরিবেশ ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা সিভিল সার্জন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন, এমওসিএস ডা. রিপন রায়, ডা. তরিকুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা সিভিল সার্জন হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম আরও গতিশীল রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে রোগীদের সেবার ক্ষেত্রে চিকিৎসক ও সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD