Logo

ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে মারামারি, প্রাণ গেল একজনের

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
৫ অক্টোবর, ২০২৬, ১৬:০৪
ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে মারামারি, প্রাণ গেল একজনের
ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাই উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইয়াসিন (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধুবন গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মধুবন গ্রামে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ইয়াসিনের সঙ্গে একই গ্রামের মিমের বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেই বিরোধ উত্তপ্ত হয়ে মারামারিতে গড়ায়।

এ সময় ইয়াসিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়ভাবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানা গেছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD