বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

গরু চোরাচালানের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশ সীমান্তে এনে গুলি করে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে তাদের ফেলে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে আহত দুই ভারতীয়কে তাদের বাংলাদেশি সহযোগীরা উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ডিবি তাদের আটক করে। বর্তমানে পুলিশের হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গুলিবিদ্ধ দুজন হলেন আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা। আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গুলিবিদ্ধ ইসমাইল হোসেনের দাবি, ভারতের সীমান্তের অভ্যন্তরে বাংলাদেশি ভেবে বিএসএফ তাদের আটক করে। পরে তাদের বাংলাদেশ সীমান্তে এনে গুলি করে ফেলে রেখে যায়।
বিজ্ঞাপন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করবে।
তবে বিএসএফের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে বিজিবি। কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।








