পাংশায় বিশ্ব শিক্ষক দিবসে র্যালি, চার শিক্ষককে সংবর্ধনা

রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব শিক্ষক দিবস প্রতিবছর ৫ অক্টোবর পালিত হয় এবং এবারের প্রতিপাদ্যও সরকারি সূত্রে একইভাবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এতে অংশ নেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে গুণী শিক্ষক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চারজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধিত শিক্ষকরা হলেন—পাংশা সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অব.) মো. আবুল কাশেম, বয়রাট মাজাইল ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ (অব.) আলহাজ্ব মাওলানা মো. সিরাজুল ইসলাম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অব.) সুশীল কুমার মুদী এবং সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলী হোসেন।
বিজ্ঞাপন
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে এবং পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম সোহরাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম আব্দুল হান্নান। অনুষ্ঠানে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, মো. রেজাউল করিম রিংকু এবং পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন বক্তব্য দেন।
বিজ্ঞাপন
এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্যের ওপর বক্তব্য দেন পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. খোন্দকার মাহফুজুর রহমান।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি সমাজে তাদের যথাযথ সম্মান প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অব.) মো. আব্দুল খালেককে পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের গ্রাচ্যুইটির ৮ লাখ ১৬ হাজার ২৪০ টাকার চেক দেওয়া হয়।








