সাংবাদিকদের সহযোগিতা চাইলেন উজিরপুরের এসিল্যান্ড

বরিশালের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উজিরপুর পৌরসভার পৌর প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় উম্মে সালমা খানুন বলেন, “সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। ভূমি ও পৌরসভার সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ।”
তিনি দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। জবাবে উপস্থিত সাংবাদিকরা প্রশাসনের ইতিবাচক উদ্যোগগুলো জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, ভোগান্তি ও প্রত্যাশার বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে প্রশাসনের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে জনসেবার মান আরও উন্নত করা সম্ভব। জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে যোগাযোগ আরও জোরদার, জনসেবামূলক কার্যক্রমে সমন্বয় এবং স্থানীয় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু (দেশ রূপান্তর), কল্যাণ কুমার চন্দ (সংবাদ), আব্দুর রহিম সরদার (আমাদের সময়), উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নজমুল হক মুন্না (আমার সংবাদ), সদস্যসচিব জুনায়েত খান সিয়াম (সময়ের বার্তা), সদস্য আসাদুজ্জামান সোহাগ (কালবেলা), রফিকুল ইসলাম হিমেল (চ্যানেল দুর্বার), গোলাম মোস্তফা আকাশ (শাহনামা), মেহেদী ভূঁইয়া (ভোরের আলো), নিয়াজ মাহমুদ (ফেস দ্য পিপলস) ও বিপ্লব হাজারী। এ সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান।








