Logo

চার বছরের প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে প্রেমিকের বাড়িতে অনশন

profile picture
জেলা প্রতিনিধি
মাগুরা
৫ অক্টোবর, ২০২৬, ১৭:২৫
চার বছরের প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে প্রেমিকের বাড়িতে অনশন
ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলায় গর্ভের সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিক মাহবুব বিশ্বাসের বাড়িতে অনশন শুরু করেছেন চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের দক্ষিণ মির্জাপুর বাল্য গ্রামে।

ভুক্তভোগী নারী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ মির্জাপুর বাল্য গ্রামের বক্কার বিশ্বাসের ছেলে মাহবুব বিশ্বাসের (৪০) সঙ্গে একই গ্রামের ওই নারীর (৪০) দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান মাহবুব। পরে বিয়ের কথা বললে তিনি তা অস্বীকার করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনশনরত ওই নারী বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। কিন্তু বারবার আশ্বাস দিয়েও তিনি আমাকে বিয়ে করছেন না। আমি এখন চার মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের পিতৃপরিচয় ও সামাজিক স্বীকৃতির দাবিতেই আমি তার বাড়িতে অবস্থান নিয়েছি।’

বিজ্ঞাপন

অন্যদিকে অভিযুক্ত মাহবুবের স্ত্রী তানিয়া আক্তার সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্বামীর সঙ্গে ওই নারীর কোনো সম্পর্ক নেই। অনশন ও গর্ভের সন্তানের যে দাবি তোলা হচ্ছে, তার সবই ভিত্তিহীন ও মিথ্যা।’

এদিকে অন্তঃসত্ত্বা ওই নারীর অনশনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় গ্রামবাসী ও সুশীল সমাজের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD