Logo

রোয়াংছড়িতে র‍্যালি-আলোচনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

profile picture
উপজেলা প্রতিনিধি
বান্দরবান
৫ অক্টোবর, ২০২৬, ১৬:৫০
রোয়াংছড়িতে র‍্যালি-আলোচনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
ছবি: সংগৃহীত

বান্দরবানের রোয়াংছড়িতে র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘শিক্ষকের মর্যাদা, শিক্ষার অগ্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

সকাল ১১টার দিকে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফরহাত ফয়াজ।

সভায় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন, রোয়াংছড়ি কলেজের প্রভাষক উথোয়াইপ্রু মারমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা, বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুথোয়াই বারান, মডেল সপ্রাবি প্রধান শিক্ষক চয়ইমং মারমা, ভাঙ্গামুড়া সপ্রাবি প্রধান শিক্ষক চয়ি মারমা, জামাচন্দ্র সপ্রাবি প্রধান শিক্ষক উচহ্লা মারমা ও তুলাছড়ি সপ্রাবি প্রধান শিক্ষক শিমন দাশ গুপ্তসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD