Logo

বুড়িচংয়ে র‍্যালির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

profile picture
উপজেলা প্রতিনিধি
বুড়িচং, কুমিল্লা
৫ অক্টোবর, ২০২৬, ১৭:০৯
বুড়িচংয়ে র‍্যালির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। পরে র‍্যালিটি দুটি ভাগে বিভক্ত হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একটি দল সোনার বাংলা কলেজের দিকে এবং অন্য দল ইছাপুরা তেলের পাম্প পর্যন্ত যায়। পরে উভয় দল বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে।

র‍্যালিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালি শেষে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে ফিরে যায়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, অভিভাবক সদস্য মো. আবুল কাশেম, সমাজসেবক সালেহ আহমেদ, অভিভাবক মো. সিরাজুল ইসলাম খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD