Logo

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৬ অক্টোবর, ২০২৬, ১৫:০৬
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
ছবি: সংগৃহীত

পরিবারের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সীমা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবীদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সৈকতে ঘোরাঘুরি শেষে সীমা পরিবারের সদস্যদের সঙ্গে ইজিবাইকে করে হোটেলে ফিরছিল। পথে ইজিবাইকের চাকায় তার ওড়না আটকে গলায় পেঁচিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মুমূর্ষু অবস্থায় পড়ে যান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পর্যটকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD