বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি

খুলনা নগরীর সরকারি ব্রজলাল কলেজের (বিএল কলেজ) ২ নম্বর গেট এলাকায় মহিদুল (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
আহত মহিদুল খালিশপুর থানার কাশীপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শওকত খাঁ। স্থানীয়দের ভাষ্য, মহিদুল তেলের গাড়িতে কাজ করতেন। তাঁর স্থায়ী বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চৌগাছা এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বিএল কলেজের ২ নম্বর গেটের কাছে মহিদুলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তবে কী কারণে মহিদুলকে গুলি করা হয়েছে এবং হামলায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজ্ঞাপন
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন। হামলাকারীদের শনাক্ত এবং গুলির কারণ জানতে তদন্ত চলছে।








