Logo

জেদ্দায় ভবনে আগুন, প্রাণ গেল দুই বাংলাদেশির

profile picture
উপজেলা প্রতিনিধি
দোহার, ঢাকা
৭ অক্টোবর, ২০২৬, ১৩:৩৭
জেদ্দায় ভবনে আগুন, প্রাণ গেল দুই বাংলাদেশির
ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর শহরের তামানিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের মত. কুদ্দুস মোল্লার ছেলে মহিউল ইসলাম পলাশ এবং একই গ্রামের হারুন বেপারীর ছেলে ওবায়দুল ইসলাম।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর জেদ্দার তামান ইন আখের এলাকায় একটি বহুতল ভবনে হঠাৎ আগুন লাগে। এ সময় ভবনটির ভেতরে অবস্থান করছিলেন পলাশ ও ওবায়দুল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁরা ভবন থেকে বের হতে পারেননি।

পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত দুজনই কয়েক বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তাঁরা কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের মরদেহ জেদ্দার একটি স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

দুই প্রবাসীর মৃত্যুর খবর উত্তর শিমুলিয়া গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করার অপেক্ষায় রয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD