বান্দরবানের নতুন জেলা প্রশাসক নাজনীন সুলতানা

বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক ও উপসচিব নাজনীন সুলতানা।বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, নাজনীন সুলতানাকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, বান্দরবানের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা উপসচিব মো. সানিউল ফেরদৌসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
নতুন জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বান্দরবানের জেলা প্রশাসনে এই পরিবর্তন কার্যকর হবে।








