Logo

আকাশের প্রথম ভ্রমণ সাহিত্য ‘ভদ্রাবতীর পাড়ে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৬
আকাশের প্রথম ভ্রমণ সাহিত্য ‘ভদ্রাবতীর পাড়ে’
ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলায় আসছে সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের প্রথম ভ্রমণ সাহিত্য ‘ভদ্রাবতীর পাড়ে’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা স্বপ্ন ‘৭১। প্রচ্ছদ করেছেন আর করিম।

বিজ্ঞাপন

ভদ্রাবতীর পাড়ে—এই বইটি মূলত একটি ভ্রমণ-নির্ভর আখ্যান। বইটিতে দেশের সাতটি জেলার নানা ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা ও জনপদের জীবন্ত গল্প তুলে ধরা হয়েছে। ১১ গল্পে সাজানো বইটির মূল্য ২০০ টাকা।

বইটির লেখক আশরাফুল ইসলাম আকাশ বলেন, এটা আমার প্রথম বই। স্বাভাবিকভাবেই অনেক উচ্ছ্বসিত আমি। প্রথম সন্তান জন্মের পর বাবা হিসেবে যে অনুভূতি ছিল, এই বইয়ের বেলাতেও তেমনই। আমার দু'চোখে অপরুপ এই বাংলাকে খুঁজে ফিরেছি; অনুভব করেছি ভিন্নভাবে। আর সেটিই বইয়ের লিপিতে ফুটে তোলার চেষ্টা করেছি।

বিজ্ঞাপন

প্রকাশক আবু সাঈদ জানিয়েছেন, বইটিতে লেখক নানা জনপদের মানুষের জীবনযাপন, তাদের চিন্তা-ভাবনাগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা রাখি, পাঠকদের এই বইটি পড়ে তাদের অন্যরকম একটা ভালো লাগা তৈরি হবে।

বইমেলায় স্বপ্ন '৭১ এর স্টলসহ বিভিন্ন অনলাইন শপ ও বইয়ের দোকানে পাওয়া যাবে আকাশের ভ্রমণ সাহিত্যটি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD