Logo

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্টজন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪১
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্টজন
ছবি: সংগৃহীত

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’ এর জন্য ৯ জন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষকের নাম ঘোষণা করা হয়েছে। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ/গদ্য, শিশুসাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ—এই আটটি বিভাগে তাদের মনোনীত করেছে বাংলা একাডেমি।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

ঘোষণা অনুযায়ী, কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ এবং অনুবাদে আলী আহমদ পুরস্কার পাচ্ছেন। গবেষণা শাখায় যৌথভাবে মনোনীত হয়েছেন মুস্তাফা মজিদ ও ইসরাইল খান। এছাড়া বিজ্ঞান বিভাগে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান এ সম্মাননা পাচ্ছেন।

বিজ্ঞাপন

আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD