একুশে বইমেলায় প্রকাশিত রিজভীর নতুন প্রবন্ধের বই সময়ের প্রতিধ্বনি

গীতিকার ও নাট্যকার রেজাউর রহমান রিজভী-এর প্রথম প্রবন্ধের বই “সময়ের প্রতিধ্বনি” একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। এটি লেখকের অষ্টম গ্রন্থ। প্রকাশ করেছে সাদামাটা, আর পাওয়া যাচ্ছে বইমেলার ৮০ নং স্টল ধ্রুপদী পাবলিকেশনস-এ। বইটির প্রচ্ছদ করেছেন অপূর্ব খন্দকার এবং মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।
বিজ্ঞাপন
রিজভী বলেন, আমার সর্বশেষ বই প্রকাশ হয়েছিল ২০২১ সালের একুশে বইমেলাতে। এরপর নানাবিধ কারণে পাঁচ বছর কোনো নতুন বই প্রকাশ হয়নি। সেই খরা কেটে এবারের বইমেলাতে প্রকাশিত হলো আমার অষ্টম গ্রন্থ ‘সময়ের প্রতিধ্বনি’। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুবর ও পরিচালক ওয়ালিদ আহমেদ-এর প্রতি। তার সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া বইটি এত দ্রুত বইমেলায় আনা সম্ভব হতো না।
তিনি আরও জানান, বইটি রকমারি সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
বইটিতে মোট ২০টি প্রবন্ধ সংকলিত আছে। প্রতিটি প্রবন্ধে প্রাসঙ্গিক রেফারেন্স ও তথ্য-উপাত্ত সংযোজিত হয়েছে, যা গবেষক ও শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। রিজভী আশা করছেন, পাঠক ও গবেষকদের কাছে প্রবন্ধগুলো চিন্তার খোরাক হিসেবে গ্রহণযোগ্য হবে।
এবারের বইমেলায় “সময়ের প্রতিধ্বনি” পাঠকদের সামনে সমসাময়িক বিষয় ও সাহিত্য ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের ওপর লেখকের ভাবনা তুলে ধরছে, যা বইপ্রেমীদের জন্য নতুন সংযোজন হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞাপন








