Logo

বইমেলায় আসছে বাঁধন ভূঁইয়া-এর ‘ব্যক্তিত্বই বিচারকার্য’

profile picture
জাহিদ হাসান হৃদয়
৪ মার্চ, ২০২৬, ১৬:৪৮
বইমেলায় আসছে বাঁধন ভূঁইয়া-এর ‘ব্যক্তিত্বই বিচারকার্য’
ছবি: সংগৃহীত

চলমান অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হতে যাচ্ছে বাঁধন ভূঁইয়া-এর নতুন বই ‘ব্যক্তিত্বই বিচারকার্য’। বইটি প্রকাশ করছে ইনকিলাব মঞ্চ। পাওয়া যাবে স্টল নম্বর ৫৪৭-৫৪৮-এ।

বিজ্ঞাপন

জানা গেছে, বইটিতে ব্যক্তির জাগরণ, ব্যক্তির উত্থান-পতন, ব্যক্তির চারিত্রিক ধারণ ও ব্যক্তির প্রতিবাদ—এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে বিশ্লেষণধর্মী আলোচনা তুলে ধরা হয়েছে। লেখক দেখানোর চেষ্টা করেছেন, একজন মানুষের প্রকৃত পরিচয় তার সামাজিক অবস্থান বা বাহ্যিক সাফল্যে নয়; বরং তার চেতনা, নৈতিক দৃঢ়তা, মূল্যবোধ এবং সংকটমুহূর্তে তার অবস্থান গ্রহণের সাহসে।

বইটিতে ব্যক্তির জাগরণ প্রসঙ্গে আত্মসচেতনতা ও আত্মবিশ্লেষণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। কীভাবে একজন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনে নিয়ে আলোর পথে এগোতে পারে—তার বাস্তব ও তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা রয়েছে। একই সঙ্গে ব্যক্তির উত্থান-পতনের বাস্তব চিত্রও এসেছে, যেখানে সাফল্যের উল্লাসের পাশাপাশি ব্যর্থতার শিক্ষা ও পুনরুত্থানের শক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ব্যক্তির চারিত্রিক ধারণ অংশে নৈতিকতা, সততা, শালীনতা ও দায়িত্ববোধের মতো মৌলিক গুণাবলিকে সমাজ নির্মাণের ভিত্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে ব্যক্তির প্রতিবাদকে লেখক কেবল আবেগ নয়, বরং সচেতন ও যুক্তিনির্ভর অবস্থান হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থানই একজন মানুষকে প্রকৃত অর্থে ব্যক্তিত্ববান করে তোলে।

আগামী শুক্রবার (৬ মার্চ ২০২৬) বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা আশা করছেন, ‘ব্যক্তিত্বই বিচারকার্য’ কেবল একটি বই নয়; বরং আত্মউন্নয়ন ও সামাজিক সচেতনতার এক গুরুত্বপূর্ণ বার্তা হয়ে পাঠকের হাতে পৌঁছাবে। লেখক বাঁধন ভূঁইয়া-এর এই নতুন প্রকাশনা পাঠকমহলে ইতিবাচক আলোচনার জন্ম দেবে—এমন প্রত্যাশা সবার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD