Logo

জাপানে শিক্ষা প্রযুক্তি রূপান্তর সম্মেলনে বাউবি উপাচার্য ড. ওবায়দুল

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩০ অক্টোবর, ২০২৫, ১৪:২১
জাপানে শিক্ষা প্রযুক্তি রূপান্তর সম্মেলনে বাউবি উপাচার্য ড. ওবায়দুল
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম জাপানের হিরোশিমায় আয়োজিত আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

CEMCA-COL এবং Hiroshima Public University যৌথভাবে আয়োজন করেছে আন্তর্জাতিক কর্মসূচি ‘The Journey of Digital Transformation of Education in Bangladesh Program’।

এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিচ্ছেন অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।

২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই কর্মসূচিতে বাংলাদেশের উচ্চশিক্ষা ও ডিজিটাল শিক্ষার অগ্রযাত্রা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন তিনি।

বিজ্ঞাপন

উপাচার্যের সফর সঙ্গী হিসেবে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের যুগ্ম-পরিচালক সোহেল আহমেদও অংশ নিচ্ছেন।

উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ক প্রো-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন উপাচার্যের নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করবেন।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD