Logo

উদ্ভাবনে সুরক্ষা না থাকলে অগ্রগতি থেমে যাবে: গাকৃবি ভিসি

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৯ এপ্রিল, ২০২৬, ২০:১১
উদ্ভাবনে সুরক্ষা না থাকলে অগ্রগতি থেমে যাবে: গাকৃবি ভিসি
ছবি: প্রতিনিধি

উদ্ভাবন, গবেষণা ও সৃজনশীল চিন্তার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে মেধাস্বত্ব সুরক্ষার ওপর জোর দিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “মেধাস্বত্ব সুরক্ষা ছাড়া টেকসই উদ্ভাবন সম্ভব নয়।”

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’, যা উদ্ভাবন ও সৃজনশীলতার মূল্যায়নকে সামনে নিয়ে আসে।

সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। পরে কী-নোট উপস্থাপনায় ট্রেজারার কৃষিক্ষেত্রে মেধাস্বত্বের গুরুত্ব, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও ডিজাইনের মতো অধিকার কীভাবে উদ্ভাবনকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষকরা গবেষণা বাণিজ্যিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর ও মেধাস্বত্ব সুরক্ষায় করণীয় নিয়ে মতামত দেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব বলেন, “গবেষণা ও উদ্ভাবনই টেকসই উন্নয়নের চালিকা শক্তি, আর মেধাস্বত্ব সেই অর্জনকে নিরাপদ রাখে।” তিনি গাকৃবির গবেষণা কার্যক্রমের ভূয়সী প্রশংসাও করেন।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “গবেষণাকে ল্যাবের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেটেন্টের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।” তিনি আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অগ্রগতির কথাও তুলে ধরেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী মেধাস্বত্ব সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ২৬ এপ্রিল দিবসটি পালিত হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD