Logo

চবিতে শিবির ধর-জবাই কর স্লোগান দিলেন যুবদল নেতা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৫ ডিসেম্বর, ২০২৫, ২৩:৪৯
চবিতে শিবির ধর-জবাই কর স্লোগান দিলেন যুবদল নেতা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের জিরো পয়েন্টে বসে ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর স্লোগান দিয়েছেন হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর তিনি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে এ স্লোগান দেন।

জানা যায়, চবি উপ-উপাচার্যের পদত্যাগের দাবিকে ঘিরে ছাত্রদল, বাম সংগঠন ও শিবির নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নেন। এরই প্রেক্ষিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিএম সাইফুল ইসলাম চবি ক্যাম্পাসের জিরো পয়েন্টে অবস্থান নেন। এ সময় তার নেতৃত্বে শিবির ধর, জবাই কর স্লোগান দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর এই স্লোগান এক সময় ছাত্রলীগ দিত। আমরা মনে করেছিলাম ৫ আগস্টের পর এসব স্লোগানের পুনরাবৃত্তি হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ছাত্রদল, যুবদল এবং বহিরাগত যে সন্ত্রাসীরা এসেছে, তারা আবার একই স্লোগান দিচ্ছে। ছাত্রলীগের সেই নেতাকর্মীদের ছাত্রদল-যুবদল ও বিএনপির মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে এবং আগামীতে তারা সন্ত্রাসী কায়দায় ক্যাম্পাস দখলের পাঁয়তারা হিসেবে এই স্লোগান সামনে এনেছে।

স্লোগানের বিষয়ে জানতে চেয়ে হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD