Logo

শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩৪
শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দিনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ফের শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে সমবেত হন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ঘটানো নাঈম উদ্দিনের ওপর পুলিশের হেনস্তার বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি শাহবাগ থানার সামনে প্রথম প্রতিবাদ সমাবেশ করা হয়েছিল। সেই সময় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পাশাপাশি ডিসি মাসুদসহ হামলাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছিল শিক্ষার্থীরা।

তারা আরও জানান, পূর্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে এই সময় পার হওয়ার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD