Logo

মাহে রমজানকে স্বাগত জানাতে ঢাবিতে ছাত্রশিবিরের র‍্যালি

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫০
মাহে রমজানকে স্বাগত জানাতে ঢাবিতে ছাত্রশিবিরের র‍্যালি
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়।

বিজ্ঞাপন

র‍্যালিটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে কলা ভবন এলাকা, হলপাড়া ও হাজী মুহাম্মদ মুহসিন হলের সামনের সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ। এছাড়া ছাত্রশিবিরের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

একই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘সেন্টার ফর ইসলামিক থটস অ্যান্ড ওয়ার্কস’ এবং ‘প্রবাহ সাহিত্য-সংস্কৃতি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর যৌথ উদ্যোগে রমজান উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মিলিত চাঁদ দেখা, মিলাদ মাহফিল, কিরাত তেলাওয়াত, আবৃত্তি ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

র‍্যালি শেষ করে ছাত্রশিবিরের নেতাকর্মীরাও ওই সাংস্কৃতিক আয়োজনে যোগ দেন।

রমজানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভিন্নধর্মী পরিবেশ সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD