বাউবিতে ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপী কর্মসূচি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশ উদযাপন করেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসসহ সারাদেশে এর আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোতে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
বিজ্ঞাপন
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীঅদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, অমর একুশ বাঙালি জাতির আত্মমর্যাদা ও জাতীয় চেতনার অনন্য প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষাগত অধিকার ও সাংস্কৃতিক আত্মপরিচয়। তাঁদের প্রেরণায় জাতি অর্জন করেছে স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা। ভাষা আন্দোলনের আদর্শ ধারণ করে শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে জ্ঞানভিত্তিক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুর মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। শহিদ মিনার প্রাঙ্গণ বর্ণমালা খচিত ব্যানার, ফেস্টুন ও আলপনায় সজ্জিত করা হয়। পরে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌসের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও যথাযোগ্য মর্যাদায় মহান শহদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
বিজ্ঞাপন








