Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডুয়েট উপাচার্যের শুভেচ্ছা বার্তা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২৯
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডুয়েট উপাচার্যের শুভেচ্ছা বার্তা
ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমান–কে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন অগ্রসেনানী হিসেবে তারেক রহমান দীর্ঘ সময় নির্বাসনে থেকেও দূরদর্শী ও উদ্ভাবনী রাজনৈতিক দর্শনের মাধ্যমে জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র সুযোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান আজ দেশের অগ্রযাত্রায় এক রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও রাজনৈতিক দূরদর্শিতা বাংলাদেশকে পুনরায় গণতান্ত্রিক ধারায় এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের অন্তর্দৃষ্টিসম্পন্ন নেতৃত্বে দেশে আইনের শাসন, বাকস্বাধীনতা ও সাধারণ মানুষের ভোটাধিকার সুপ্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন ডুয়েট উপাচার্য। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে নতুন সরকারের অভিযাত্রায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির নতুন মাইলফলক অর্জন করবে বলে বিশ্ববিদ্যালয় পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে।

নতুন ও ঐতিহাসিক দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD