Logo

স্ক্রিনশট ফাঁস করলেন ঢাবি শিক্ষক মোনামি, পাচ্ছেন হত্যার হুমকি

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৬
স্ক্রিনশট ফাঁস করলেন ঢাবি শিক্ষক মোনামি, পাচ্ছেন হত্যার হুমকি
ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়ী মোনামি | ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়ী (মোনামি) ফেসবুকে জানান, বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি নিজে এই হুমকির স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে একাধিক অননুমোদিত কল ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন

মোনামি তার ফেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।

তিনি পোস্টে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, প্রিয় তারেক রহমান, এটা কি আপনারা বিবেচনা করেন নারীবান্ধব ও নিরাপদ বাংলাদেশ?

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকে প্রস্তুত আছি।

মোনামি এর আগে ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশ ও অশালীন মন্তব্যের ঘটনায় শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় সমাজ ও বিশ্ববিদ্যালয় মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিক্ষাজীবী ও মানবাধিকার কর্মীরা অনলাইনে হুমকির বিষয়ে সতর্কতার প্রয়োজনের কথা জানিয়েছেন।

ঢাবি প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং শিক্ষক মোনামির নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD