Logo

ডুয়েটে এআই ও শিক্ষা নীতির প্রথম ল্যাব উদ্বোধন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৩১ মার্চ, ২০২৬, ১২:৫০
ডুয়েটে এআই ও শিক্ষা নীতির প্রথম ল্যাব উদ্বোধন
ছবি: প্রতিনিধি

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ল্যাবটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধীন প্রতিষ্ঠিত এ ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট-এর সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএটিএফএস-এর চেয়ারপারসন অধ্যাপক ড. মো. শওকত ওসমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছা. তহুরা পারভীনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, বর্তমান বিশ্বে একাডেমিক, গবেষণা, মূল্যায়ন ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চতুর্থ শিল্পবিপ্লবের ধারাবাহিকতায় পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাখাতে এআই ব্যবহারের বিকল্প নেই। তিনি আরও জানান, ডুয়েটের কারিকুলাম, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে পর্যায়ক্রমে এআই সংযুক্ত করে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, নতুন এ ল্যাবটি উচ্চশিক্ষা ও গবেষণাকে যুগোপযোগী করতে সহায়ক হবে এবং এআই ব্যবহারের মাধ্যমে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশ্বব্যাংক-এর অর্থায়নে এবং বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হিট প্রকল্পের অধীনে প্রতিষ্ঠিত এ ল্যাবটি এ সংক্রান্ত দেশের প্রথম উদ্যোগ। সংশ্লিষ্টরা আশা করছেন, শিক্ষাখাতে নীতি প্রণয়ন, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ল্যাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD