Logo

২০ দিনের ছুটি শেষে আজ খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৯ মার্চ, ২০২৬, ১১:৫০
২০ দিনের ছুটি শেষে আজ খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান, শবেকদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ২০ দিনের ছুটি শেষে আজ (২৯ মার্চ) খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।

সরেজমিনে দেখা গেছে, ছুটি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। আবাসিক হল ও মেসগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিতে নীরব ক্যাম্পাসে আবারও চেনা কোলাহল ও ব্যস্ততা ফিরছে। দীর্ঘ ছুটি কাটিয়ে প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে অনেক শিক্ষার্থীর চোখে-মুখে উচ্ছ্বাস দেখা গেছে।

বিজ্ঞাপন

তবে দীর্ঘ অবকাশ শেষে পরিবার ছেড়ে আসায় শিক্ষার্থীদের মনে কিছুটা মিশ্র অনুভূতিও কাজ করছে। প্রিয়জনদের ছেড়ে আসার বিষণ্নতা যেমন আছে, তেমনি নতুন উদ্যমে অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরার প্রস্তুতিও লক্ষ্য করা গেছে অনেকের মাঝে।

উল্লেখ্য, গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে ৯ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকার কথা জানানো হয়। তবে ২৬ মার্চের পরে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় সব মিলিয়ে টানা ২০ দিনের ছুটি কাটিয়ে আজ খুলতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD