শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের নেতা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আরও এক নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা আতিকুজ্জামান আতিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এবং জাবি শাখা ছাত্রদলের সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
রবিবার (১৬ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আতিকুজ্জামান আতিককে জাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্যক্তিস্বার্থে সংগঠনের নাম ব্যবহারের অভিযোগ
বিজ্ঞাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর জানান, দলীয় আদর্শ ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আতিকুজ্জামানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ছাত্রদলের নাম ব্যবহার করে জোরপূর্বক এবং সংগঠনের নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ছিল বলে জানান তিনি।
তবে বহিষ্কারের কারণ সম্পর্কে আতিকুজ্জামান আতিকের বক্তব্য ভিন্ন। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।
বিজ্ঞাপন
এর আগে আরও দুই নেতাকে অব্যাহতি
এর আগে ১৫ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরও দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শেখ মুজিবুর রহমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শোক প্রকাশের অভিযোগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এহর শিমুল হক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ হাওলাদারকে অব্যাহতি দেয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
বিজ্ঞাপন
তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
জাবি শাখা ছাত্রদলে পরপর কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির ছাত্ররাজনীতিতে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।








