Logo

৫ দিনেও ঢুকতে পারেননি নবনিযুক্ত ডুয়েট ভিসি, ক্যাম্পাসে অচলাবস্থা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৯ মে, ২০২৬, ১৫:৩১
৫ দিনেও ঢুকতে পারেননি নবনিযুক্ত ডুয়েট ভিসি, ক্যাম্পাসে অচলাবস্থা
ছবি: সংগৃহীত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা অচলাবস্থা চলছে। নিয়োগের পাঁচ দিন পার হলেও আন্দোলনের মুখে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল এখনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ ইকবালকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গত রোববার আন্দোলনরত শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৩ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মামলা করে।

বিজ্ঞাপন

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেছে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে।

ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব মঙ্গলবার সকালে জানান, উপাচার্য নিয়োগ সম্পন্ন হলেও চলমান আন্দোলনের কারণে তিনি এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। তবে নতুন কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেন, তিনি প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে এবং সবার সঙ্গে কথা বলে পর্যায়ক্রমে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বড় ধরনের সংঘর্ষ না থাকলেও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা এবং অনিশ্চয়তা এখনো কাটেনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD