Logo

সোনারগাঁও ইউনিভার্সিটিতে শুরু হলো ফল ভর্তি মেলা

profile picture
উপজেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
৬ জুলাই, ২০২৬, ২০:৪০
সোনারগাঁও ইউনিভার্সিটিতে শুরু হলো ফল ভর্তি মেলা
ছবি প্রতিনিধি।

সোনারগাঁও ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ফল ভর্তি মেলা-২০২৬’। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুল আজিজ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারী (শিপু), ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সমন্বয়কারী, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

মেলায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে ফেয়ার-এক্সক্লুসিভ ওয়েভার, যেখানে ভর্তি হলে শিক্ষার্থীরা ৪০,০০০ টাকা নিশ্চিত টিউশন ফি ওয়েভার পাচ্ছে। এছাড়া তাৎক্ষণিক সুবিধা হিসেবে শিক্ষার্থীরা পাচ্ছেন একটি ব্যাগ এবং ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ওয়েভার, পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপের সুবিধা।

সোনারগাঁও ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের মধ্যে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রাম চালু রয়েছে।

বিজ্ঞাপন

বসা অনুষদের অধীনে রয়েছে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং কলা ও মানবিক অনুষদের অধীনে এলএলবি (অনার্স), বি.এ. (অনার্স) ইন বাংলা ও বিএসএস (অনার্স) ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রাম।

এছাড়া গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (১ বছর মেয়াদী এমবিএ), রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আরএমবিএ, ২ বছর মেয়াদী), এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ), এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (এমএসসিএম), মাস্টার ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম), এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং (এমটিএফএম), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং প্রোগ্রামে ভর্তি চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD