Logo

বাউবিতে জাতীয় বাজেট নিয়ে সেমিনার, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২০ জুলাই, ২০২৬, ১৫:৫৯
বাউবিতে জাতীয় বাজেট নিয়ে সেমিনার, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান খাতের বিভিন্ন দিক নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বাজেটের কার্যকর বাস্তবায়ন, শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের লেকচার গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭-এর প্রতিফলন: শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপাচার্যের পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব ও আয় বৈষম্যের প্রেক্ষাপটে জাতীয় বাজেটে শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে আরও বিনিয়োগ, বরাদ্দের সঠিক ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও র‌্যাপিডের নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ। তিনি বলেন, জাতীয় বাজেটে শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান খাতে ইতিবাচক দিক থাকলেও প্রত্যাশিত সুফল অর্জনে বরাদ্দ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা হালনাগাদ ও নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে এসএমই ঋণ, হাই-টেক পার্ক এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মতো কর্মসূচিগুলোকে শিল্পখাত ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের আহ্বান জানান।

বিজ্ঞাপন

আলোচক হিসেবে বক্তব্য দেন বাউবির স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. মো. মঈনুল ইসলামসহ অন্যান্য অতিথিরা। তারা শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার এবং তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, পরিচালক, বিভিন্ন সেল ও বিভাগের প্রধান এবং কর্মকর্তাসহ প্রায় ১৭০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সায়মা আহমদ এবং ড. জাকির হোসেন তালুকদার।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD