Logo

সোনারগাঁও ইউনিভার্সিটিতে থিসিস জুরি সম্পন্ন

profile picture
উপজেলা প্রতিনিধি
সোনারগাঁও, নারায়ণগঞ্জ
২৫ জুলাই, ২০২৬, ২০:৫৮
সোনারগাঁও ইউনিভার্সিটিতে থিসিস জুরি সম্পন্ন
ছবি প্রতিনিধি।

সোনারগাঁও ইউনিভার্সিটি আর্কিটেকচার বিভাগের আয়োজনে সৃজনশীলতা, গবেষণা এবং সুচিন্তিত ডিজাইনের এক অনন্য সমাহার নিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘ফাইনাল ইয়ার থিসিস জুরি, স্প্রিং ২০২৬’।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ব্যবসা অনুষদের ডিন প্রফেসর মো. আল আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগে (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল (এনডিসি, পিএসসি), আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান আকমল হাকিম ও শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। উক্ত ফাইনাল ইয়ার থিসিস জুরির সমন্বয়ে ছিলেন আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান আকমল হাকিম ও প্রভাষক নিলুফার ইয়াসমিন নীলা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আর্কিটেকচার বিভাগের ফাইনাল ইয়ার থিসিস জুরি প্যানেলে ছিলেন বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের সাবেক উপাচার্য ড. কাজি আজিজুল মওলা, স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নাকি, বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ও প্রধান ড. এস. এম. নাজমুল ইমাম, বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া, ইনস্টিটিউট অব আর্কিটেকচার বাংলাদেশ (IAB)-এর ২৬তম কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ চৌধুরী সাইদুজ্জামান এবং নকশাবিদ আর্কিটেক্টসের প্রধান স্থপতি ও প্রতিষ্ঠাতা বায়েজিদ মাহবুব খন্দকার।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সংস্কৃতি, টেকসই উন্নয়ন, পারিপার্শ্বিকতা ও মানব অভিজ্ঞতার প্রেক্ষাপটে তাদের সৃজনশীল ধারণাগুলোকে অর্থবহ স্থাপত্য সমাধানে রূপান্তর করে বিচারকদের সামনে উপস্থাপন করেন। এটি কেবল একটি একাডেমিক মূল্যায়নেই সীমাবদ্ধ ছিল না; বরং শিক্ষাজীবন থেকে পেশাদার স্থপতি হয়ে ওঠার পথে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। চূড়ান্ত এই থিসিস প্রজেক্টগুলোর মূল্যায়নে দেশের বরেণ্য স্থপতিরা অংশগ্রহণ করেন। তারা শিক্ষার্থীদের প্রস্তুতকৃত ড্রইং, মডেল ও থ্রিডি প্রেজেন্টেশন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সূক্ষ্ম ও গভীর বিশ্লেষণের মাধ্যমে মূল্যায়ন প্রদান করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD