Logo

বারিতে কন্দাল ফসলের রূপরেখা নিয়ে কর্মশালা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৬ জুলাই, ২০২৬, ১৭:৩৩
বারিতে কন্দাল ফসলের রূপরেখা নিয়ে কর্মশালা
ছবি প্রতিনিধি।

কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি, গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নির্ধারণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত এক কর্মশালায় গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) বারির সেমিনার কক্ষে কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি, চলমান গবেষণার অগ্রগতি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কন্দাল ফসলের গুরুত্ব ক্রমেই বাড়ছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা কার্যক্রম আরও জোরদার এবং উদ্ভাবিত প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে সম্প্রসারণের প্রয়োজন।

কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের (টিসিআরএসপি) প্রকল্প পরিচালক ও কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খোরশেদ আলম। কর্মশালায় বারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিজ্ঞানী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

কর্মশালার আয়োজন করে বারির কন্দাল ফসল গবেষণা কেন্দ্র। এতে অর্থায়ন করে কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (টিসিআরএসপি)।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD