Logo

বেরোবিতে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩ আগস্ট, ২০২৬, ২১:৪৩
বেরোবিতে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, দিনব্যাপী আয়োজিত শাখা ছাত্র শিবিরের জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হওয়া নেতৃবৃন্দের ছবি অপসারণের দাবিতে আপত্তি জানিয়ে ছাত্রদল বাধা দেয়।

এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ইট-পাটকেল, চেয়ার নিক্ষেপসহ লাঠি দিয়ে আঘাতের ঘটনাও ঘটে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD