Logo

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

profile picture
উপজেলা প্রতিনিধি
সোনারগাঁও, নারায়ণগঞ্জ
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪৯
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি প্রতিনিধি।

সোনারগাঁও ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের বরণ এবং কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে ‘ওরিয়েন্টেশন ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সোনারগাঁও ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কৃতিত্ব অর্জনকারী ২৭ জন প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন, সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী (শীপু) ও মীর আবদুল আলিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং নবীন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবীন শিক্ষার্থীদের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য, সংগীতসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের ইউনিভার্সিটি জীবনের নতুন যাত্রাকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD