তিতুমীর কলেজে সীরাত কনফারেন্স রবিবার

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর) সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজের শহীদ বরকত হলে দুপুর ২টায় কনফারেন্স শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।
কনফারেন্সের মিডিয়া সমন্বয়ের দায়িত্বে থাকবেন সরকারি তিতুমীর কলেজের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. হাবিবুল্লাহ।
সরকারি তিতুমীর কলেজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ইসলামী শিক্ষা বিভাগে সিরাত সাহিত্যসহ ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন বিষয় পড়ানো হয়।








