সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করছে ইসলামী আন্দোলন

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির আজকের মতবিনিময় সভায় অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে গণভোটে যে সিদ্ধান্ত এসেছে, তার ভিত্তিতেই সংবিধান সংস্কার হওয়া উচিত বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির বক্তব্য, গণভোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়ায় অংশ নেওয়া সমীচীন নয়। এ কারণেই আজকের মতবিনিময় সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘সংবিধান সংস্কার সংক্রান্ত জুলাই গণভোটের সিদ্ধান্ত অমান্য করে সরকারের মনমতো সংবিধান সংশোধন করার খেলায় অংশ নিতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই আজকের বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ দেবে না।’
বিজ্ঞপ্তিতে দলটি আরও জানায়, জুলাই সনদ এবং গণভোটের সিদ্ধান্ত অনুসরণ করেই সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে।
বিজ্ঞাপন
এদিকে রবিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের অন্যতম আলোচ্যসূচি হলো ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দের সাথে কমিটির মতবিনিময়’।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইতোমধ্যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দল ও জোটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ের দুজন করে প্রতিনিধিকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। সংবিধান সংশোধনের বিষয়ে তাদের মতামত তুলে ধরার জন্যও আহ্বান জানানো হয়েছে।








