Logo

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩২
ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা
ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে ‘উধাও’ হওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর শাখার আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ চলে যান বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এরপর পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

রোববার সকালে মরিয়ম বেগমের পরিবারের সদস্যরা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। এ সময় তার দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানও মায়ের খোঁজে পরিবারের সঙ্গে থানায় যায়।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। এরপর শনিবার রাতে তারা একসঙ্গে চলে যান বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মরিয়ম বেগমের শ্বশুর ও অভিযোগকারী হারুনুর রশিদের দাবি, বাড়ি থেকে যাওয়ার সময় তার পুত্রবধূ স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তারা বর্তমানে কোথায় রয়েছেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD