Logo

রংপুরমুখী লংমার্চে যমুনা সেতুতে পার হলো কত গাড়ি?

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০০
রংপুরমুখী লংমার্চে যমুনা সেতুতে পার হলো কত গাড়ি?
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুরমুখী লংমার্চের প্রায় ৪৫০টি গাড়ি যমুনা সেতু পার হয়েছে। শনিবার দুপুরে সেতুর টোল প্লাজা সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের হিসাবে, লংমার্চের ৪৩০ থেকে ৪৫০টি গাড়ি সেতুটি অতিক্রম করেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আট দফা দাবি নিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্য। বেলা সোয়া ১১টার দিকে গাড়িবহর টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের নগর জালফৈ মোড়ে পৌঁছায়। সেখানে আয়োজিত পথসভায় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

পথসভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, বিরোধীদলীয় চিপ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ারসহ নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পথসভা শেষে রংপুরের দিকে রওনা হয় লংমার্চের গাড়িবহর। যমুনা সেতু টোল প্লাজা সূত্র জানায়, দুপুর ১২টা ৩২ মিনিটে বহরের মূল অংশ সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজায় পৌঁছে। এরপর টোল পরিশোধ করে গাড়িগুলো সেতু পার হতে শুরু করে। বিভিন্ন লেন দিয়ে দুপুর ১২টা ৪৭ মিনিট পর্যন্ত লংমার্চের গাড়িগুলো উত্তরবঙ্গের দিকে চলে যায়।

মূল বহরের আগে বিচ্ছিন্নভাবে কয়েকটি গাড়ি এবং বহর পার হওয়ার পরও লংমার্চের স্টিকারযুক্ত কিছু গাড়ি সেতু অতিক্রম করে। সব মিলিয়ে ৪৩০ থেকে ৪৫০টি গাড়ি যমুনা সেতু পার হয়েছে বলে জানিয়েছে টোল প্লাজা সূত্র।

বিজ্ঞাপন

রংপুরে যুক্ত হয়েছে আরও দুই দাবি

এর আগে ৫ সেপ্টেম্বর চট্টগ্রামমুখী লংমার্চে ছয় দফা দাবি সামনে রেখেছিল ১১ দলীয় ঐক্য। দাবিগুলোর মধ্যে ছিল গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি, তেল-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রংপুরমুখী লংমার্চে এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। ফলে জাতীয় ইস্যুগুলোর পাশাপাশি উত্তরবঙ্গের দীর্ঘদিনের আঞ্চলিক ইস্যু তিস্তাও এবারের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে।

জোটের নেতারা বলছেন, উত্তরবঙ্গের মানুষের দাবিকে বিবেচনায় নিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি আট দফার মধ্যে যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শনিবারের লংমার্চ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD