স্বৈরশাসনমুক্ত দেশ করার জন্য রাস্তায় নেমেছি: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে স্বৈরশাসন থেকে মুক্ত করার লক্ষ্যেই রাজপথে নেমেছি। এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের জন্য।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের অংশ হিসেবে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রয়োজন বিবেচনায় বর্তমান আট দফা দাবি থেকে এক দফা দাবিতে যাওয়ার প্রয়োজন হতে পারে। তার অভিযোগ, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছে।
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণরায়ের মাধ্যমে সংস্কারের পক্ষে মত দিয়েছে। সেই দাবিকে পাশ কাটিয়ে ভিন্ন কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হলে এর পরিণতি অতীতের মতোই হবে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।








